জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়িত্বে

মো:গিয়াস উদ্দিন 

কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তঘেঁষা এই উপজেলায় একদিকে যেমন বিপুল 

সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর বসবাস, ইয়াবা,মাদক স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা,

ভূমি সংকট, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের জটিল বাস্তবতা। এমন 

একটি স্পর্শকাতর ও চ্যালেঞ্জপূর্ণ উপজেলায় প্রশাসন ও সেবাখাতের গুরুত্বপূর্ণ চারটি 

পদে একসঙ্গে নারী কর্মকর্তার দায়িত্বে।

বর্তমানে উখিয়া উপজেলার উপজেলা নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে

 পদায়ন হয়েছেন সিফাত আসমা। উপজেলা প্রশাসনের প্রধান নির্বাহী হিসেবে তার কাঁধেই 

বর্তাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন দপ্তরের 

মধ্যে সমন্বয় 

এবং রোহিঙ্গা সংকট-সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত মাঠপর্যায়ে কার্যকর করার গুরুদায়িত্ব।

একইসঙ্গে ভূমি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে রয়েছেন যারীন তাসনিম তাসিন। উখিয়া উপজেলায় ভূমি ব্যবস্থাপনা একটি 

অত্যন্ত সংবেদনশীল বিষয়। খাস জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, ভূমি সংক্রান্ত বিরোধ

 নিষ্পত্তি এবং ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করার মতো কাজগুলো তার দপ্তরের আওতায়।

স্বাস্থ্যসেবার খাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব

 পালন করছেন ডা. নাসরিন জেবিন। উখিয়ায় একদিকে রয়েছে স্থানীয় জনগণের স্বাস্থ্য 

চাহিদা, অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাসরত বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা 

নিশ্চিত করার চ্যালেঞ্জ।

 উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াছমিন

 আক্তার। আনসার ও ভিডিপি সদস্যদের মাধ্যমে গ্রাম পর্যায়ে নিরাপত্তা জোরদার, বিভিন্ন 

সরকারি কর্মসূচিতে সহায়তা এবং সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা তার দায়িত্বের 

অংশ।

একই উপজেলায় প্রশাসন ও সেবাখাতের এই চারটি গুরুত্বপূর্ণ পদে 

একযোগে ৪ নারী কর্মকর্তাদের দায়িত্ব পালনকে অনেকেই দেখছেন নারীর ক্ষমতায়নের একটি

 শক্তিশালী ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এই জনগুরত্বপুর্ণ 

এই নারী কর্মকর্তাদের বিশেষ চ্যালেন্জ হয়ে দাড়াবে। তবে অনেকে মরে বর্তমানে নারীরা 

কর্মক্ষেত্রে অনেক এগিয়ে।দু্র্নীতি কম করে। প্রশাসন দালাল মুক্ত থাকবে ইত্যাদি।

 প্রকৃত সাফল্য নির্ভর করবে মাঠপর্যায়ে তাদের সিদ্ধান্ত ও কার্যকারিতার ওপর। 

রোহিঙ্গা সংকট, সীমিত সম্পদ, স্থানীয় অসন্তোষ ও প্রশাসনিক চাপ-এই বাস্তবতায় তারা 

কতটা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারবে তার উপর স্থানীয় জনগণ এখন 

তাকিয়ে আছে-এই নেতৃত্ব উখিয়ায় কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, 

সেই প্রত্যাশায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

1

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

2

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

3

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

4

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

5

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

6

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

7

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

8

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

9

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

10

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

11

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

12

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

13

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

14

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

15

সিরাজদিখানে শ্রমিকদল সভাপতির ওপর বর্বরোচিত হামলা

16

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

17

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

18

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

19

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

20