Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শিবচরের পদ্মায় জাটকা নিধন—প্রশ্নের মুখে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ

 শাখাওয়াত হোসেন মোল্লা
 
মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন হাট-বাজারে যেমন: মাদবরেরচর হাট,ভেইলী ব্রীজ, শিবচর বাজারে প্রতিদিন যে পরিমাণ জাটকা ইলিশ মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে, তা দেখে হতবাক স্থানীয় সাধারণ মানুষ। নিষিদ্ধ জাটকা ইলিশ যেখানে আইন অনুযায়ী ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ অপরাধ—সেখানে বাজারে প্রকাশ্যে এসব মাছ বিক্রি হয় মৎস্য বিভাগ ও নৌ পুলিশের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।
স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীতে বছরের পর বছর ধরে (চায়না জালসহ বিভিন্ন অবৈধ জাল) ব্যবহার করে জেলেরা নির্বিচারে জাটকা ইলিশ মাছ নিধন করছে। এই অবস্থা নতুন নয়—এটি যেন এক দীর্ঘদিনের ইতিহাসে পরিণত হয়েছে। কিন্তু বারবার অভিযান, প্রচারণা ও নিষেধাজ্ঞার ঘোষণা থাকলেও বাস্তবে এর কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মনে করছেন এলাকাবাসী।
শিবচরের সাধারণ জনগণের প্রশ্ন—
মৎস্য অফিসারদের দায়িত্ব কি শুধুই কাগজে-কলমে?
নৌ পুলিশের টহল কি কেবল নামেই সীমাবদ্ধ?
ইলিশ দেশের জাতীয় মাছ, অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং হাজারো জেলের জীবিকার উৎস। অথচ জাটকা নিধনের কারণে ভবিষ্যৎ ইলিশ উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, একটি জাটকা বেঁচে থাকলে ভবিষ্যতে সেটি বড় ইলিশে পরিণত হয়ে জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু আজ সেই সম্ভাবনাই ধ্বংস হয়ে যাচ্ছে অবৈধ মাছ শিকারের কারণে।
স্থানীয়দের আরও অভিযোগ, অনেক সময় রাতের আঁধারে নদীতে নির্বিঘ্নে অবৈধভাবে জাল ফেলা হয়, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি চোখে পড়ে না। ফলে জেলেরা আরও উৎসাহিত হচ্ছে আইন ভাঙতে।
এ বিষয়ে শিবচরের সচেতন মহল মনে করে, যদি দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে পদ্মা নদীতে ইলিশের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

1

রায়গঞ্জে বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক ঐক্যই চেতনা চেতনাই উন্

2

বর্ষাকালে

3

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

4

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

5

৭.৮ মিলিয়ন আউন্স সোনা উত্তোলন করল সৌদি আরব

6

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

7

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

8

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

9

চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীদের ধাওয়া খেলেন গণঅধিকার পরিষদ

10

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

11

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

12

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

13

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

14

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

15

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

16

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

17

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

18

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

19

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

20