জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

মো: ইলিয়াস চৌধুরী

  গাজীপুরের কালিয়াকৈরে পালাতে গিয়ে মাদ্রাসার ছাদ থেকে পড়ে এক ছাত্র মারা গেছে। বুধবার সকালে উপজেলার সফিপুর এলাকায় সাফিয়াতুল উম্মাহ হিফয মডেল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মাদ্রাসার ছাদে অবস্থানকালে আলিফ নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলিফ হাসান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৌচাকুড়ি এলাকার শহীদ শাহর ছেলে।

এ ঘটনার পর নিহত শিক্ষার্থীর পরিবার ও অন্যান্য অভিভাবক মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, আলিফ এর আগেও কয়েকবার মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করে। বুধবার সকালে ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামতে চেষ্টা করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

1

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

2

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

3

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

4

অবৈধ ভাবে ফুটপাত দখল

5

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

6

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

7

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

8

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

9

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

10

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

11

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

12

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

13

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

14

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

15

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

16

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

17

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

18

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

19

দলিল থাকা সত্ত্বেও জায়গা থেকে বঞ্চিত ভুক্তভোগী জাহাঙ্গীর জম

20