জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

শাজাহান শোভন

গাজীপুরের টঙ্গীতে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার
ভয়াবহতা স্তম্ভিত করেছে দেশবাসীকে। ৩৫ বছর বয়সী অলি মিয়াকে
পরিকল্পিতভাবে খুন করে লাশ ৮ টুকরো করে দুটি ট্র্যাভেল ব্যাগে ভরে
রাস্তায় ফেলে দেয় ঘাতকরা। নৃশংস এ হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া
গেছে। যৌথ তদন্তে চট্টগ্রাম ও গাজীপুর থেকে চারজনকে আটক করে
এ হত্যার রহস্য উন্মোচন করেছে র‌্যাব ও পুলিশ।
ঘটনার সূচনা- গত ৮ আগস্ট ভোরে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড
এলাকায় দুটি ট্র্যাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ করে
পুলিশে খবর দেয়। টঙ্গী পূর্ব থানা পুলিশ ব্যাগ দুটি খুলে ভেতরে ৮
টুকরো একটি পুরুষের মরদেহ উদ্ধার করে। তবে সেখানে মরদেহের মাথা
ছিল না। পুলিশ প্রথমে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে এবং
একই দিন বিকেল থেকেই র‌্যাব ও পুলিশ সমান্তরাল তদন্ত শুরু করে।
র‌্যাবের অনুসন্ধান ও গ্রেপ্তার অভিযান- র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ
সুপার সালমান নূর আলম সংবাদ সম্মেলনে জানান, ঘটনার পরপরই তথ্য
প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারিতে চট্টগ্রামের হাটহাজারী এলাকায়
পালিয়ে থাকা তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- নরসিংদী সদর থানার করিমপুর এলাকার আব্দুল
মোতালেবের ছেলে আপেল মাহমুদ সাদেক (৪২), মজনু মিয়ার ছেলে
সাজ্জাদ হোসেন রনি (২৫) ও আপেল মাহমুদ সাদেকের স্ত্রী শাওন বেগম
(৩২)। নিহত অলি মিয়া ছিলেন একই এলাকার সুরুজ মিয়ার ছেলে এবং
টঙ্গীতে তিনি ভাড়া থাকতেন। তদন্তে জানা যায়, গ্রেপ্তার সাদেকের
স্ধসঢ়;ত্রীর সম্পর্কে অনৈতিক মন্তব্যের জেরে এ নৃশংস হত্যাকাণ্ড
সংঘটিত হয়েছে।

স্বীকারোক্তি ও হত্যার পরিকল্পনা- র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার
করেন, নিহত অলি মিয়া আসামি সাদেকের স্ত্রীর সম্পর্কে অশালীন
মন্তব্য করেছিলেন এবং সাদেকের আপন ভাগনেকে মারধর করেছিলেন। এতে
ক্ষুব্ধ হয়ে সাদেক ও তার সহযোগী রনি অলিকে হত্যা করার পরিকল্পনা করেন।
গত ৬ আগস্ট কৌশলে অলিকে বনমালা এলাকার সাদেকের ভাড়া বাসায়
ডাকা হয়। প্রথমে রেললাইনে নিয়ে ট্রেনের নিচে ফেলার চেষ্টা করা হলেও
ট্রেন না আসায় পরিকল্পনা বদলায়। এরপর বাসায় ফিরে দরজা বন্ধ করে গলায়
চাপ দিয়ে হত্যা করা হয়। লাশ ৮ টুকরো করে মাথাটি টয়লেটের ফলস ছাদে
রেখে বাকি অংশ দুটি ব্যাগে ভরে ফেলা হয়। দুই দিন পর দুর্গন্ধ ছড়িয়ে
পড়ায় ৮ আগস্ট ভোরে ব্যাগগুলো টঙ্গী স্টেশন রোডে ফেলে আসে তারা।
টঙ্গী পূর্ব থানা পুলিশ একই মামলার তদন্তে নরসিংদীর করিমপুর এলাকার
বাপ্পী হোসেনকে (২৮) গাজীপুরের গাছা এলাকা থেকে আটক করে।
বাপ্পীর দেওয়া তথ্যমতে, পুলিশ সাদেকের বাসার টয়লেটের ফলস ছাদ থেকে
নিহত অলির মাথা ও পরিধেয় কাপড় উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম কালবেলাকে বলেন, আমরা
একাধিক দিক থেকে তদন্ত চালাচ্ছি। আটক আসামিদের দেওয়া তথ্যের
ভিত্তিতে হত্যার পেছনের সমস্ত কারণ ও সংশ্লিষ্টদের সম্পৃক্ততা খতিয়ে
দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

1

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

2

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

3

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

4

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

5

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ

6

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

7

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

8

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

9

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

10

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

11

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

12

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

13

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

14

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

15

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

16

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

17

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

18

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

19

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

20