জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

মুখলেছুরহমান হীরা 
নেত্রকোনার বারহাট্টায় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার থেকে রবিবার (২৮, ২৯, ৩০) নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও দীক্ষার্থীদে (ভক্ত) দীক্ষা প্রদানের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ সেবাশ্রম উদ্ভোধন উপলক্ষে শুক্রবার বাস্তুপূজার মধ্য দিয়ে শুরু হয়ে শনিবার সেবা শ্রমের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষা গুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। পরে রামকৃষ্ণ সেবাশ্রম থেকে বিপুল সংখ্যক পুরুষ-মহিলা ভক্তদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেবাশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠান সূচিতে শনিবার দুপুর থেকে প্রসাদ বিতরণ, ভক্তিগীতি ও কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং পরবর্তীতে বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষা গুরু  স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সন্ততানন্দ মহারাজ, সীতাকুন্ড  রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদাদন্দ মহারাজসহ বিভিন্ন জেলা-উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রম থেকে আগত ভক্ত ও বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক তুষার কান্তি ঘোষ।

আগামীকাল ৩০ নভেম্বর রবিবার সকালে দীক্ষা গুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ দীক্ষার্থীদের দীক্ষা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি 
ঘোষণা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

1

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

2

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

3

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

4

কাপাসিয়ায় ধানের শীষ নির্বাচিত হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দ

5

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

6

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

7

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধ

8

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

9

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

10

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

11

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

12

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

13

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

14

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

15

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

16

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

17

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসা

18

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

19

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

20