মোঃ আবীর হাসান
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক করে সাভার মডেল থানার পুলিশ

সাভারের আশুলিয়ায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় হাসপাতাল থেকে আশুলিয়ার জিরানী বাস স্ট্যান্ড এলাকার দারুল ইসলাহ মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরকে আটক করেছে পুলিশ।

নিহত হুরাইরা আক্তার কামনা কিশোরগঞ্জের জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হুমাইরার সাথে মাদ্রাসা শিক্ষক আবদুল কাদেরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ওই মাদ্রাসা শিক্ষক কাদের কিশোরগঞ্জ থেকে হুমাইরাকে সাভারে নিয়ে আসেন। পরে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাদের মুঠো ফোনে হুমাইরার পরিবারকে তার অসুস্থ হওয়ার খবর দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে হুমাইরার পরিবারের সদস্যরা হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রসা শিক্ষক কাদেরকে আটক করেছে পুলিশ।

এ ব্যপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, শিক্ষক কাদেরের সাথে নিহত শিক্ষার্থীর প্রেম ঘটিত বিষয়ে মনমালিন্য চলছিলো। এরই জের ধরে বিষ জাতীয় ক্ষতিকর কিছু পান করে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

1

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

2

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

3

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

4

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

5

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

6

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার

7

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

8

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

9

জনস্বাস্থ্যের ঝুঁকি, ‘রসের মিষ্টি’কে ফের জরিমানা করল প্রশাসন

10

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

11

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

12

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

14

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

15

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

16

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে

17

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হা

18

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

19

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

20