দাস সুমন
হবিগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার ,যৌথ উদ্যোগে প্রয়াত দেশনেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও শোকসভার আয়োজন করা হয়, আজ রবিবার ৪জানুয়ারী সন্ধ্যা ৭ঘটিকার সময় হবিগঞ্জ শ্রী,শ্রী কালীবাড়ী প্রাঙ্গণে উক্ত শোক সভাটির আয়োজন করা হয়, প্রথমেই শ্রীমদ্ভাগবত পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সুচনা করা হয়, উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনগুলির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ সদস্যগন।এসময় উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন উক্ত সভার সভাপতি গিরিন্দ্র চন্দ্র রায়,এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস অনুপ কুমার দেব,মনা,ডাক্তার অনুজ কান্তি দাশ, সদস্য সচিব পাপন কুমার গোপ,পুজা উদযাপন ফ্রন্ট র নেতা মিঠু চন্দ্র গোপ,সাধন বড়ুয়া, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ন আহবায়ক লিটন সরকার, সদস্য,রাখাল সরকার রঞ্জন দাশ