রবিউল বাপ্পী
প্রকাশঃ 17-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

যুক্তরাজ্যে-বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইউকেবিসিসিআই) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ এপ্রিল দুপুরে ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী ব্যবসায়ী, বিশিষ্ট কমিউনিটি নেতা, কূটনৈতিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইউকে বিসিসিআইয়ের ডিরেক্টর অব লিগ্যাল অ্যাফেয়ার্স ব্যারিস্টার আনোয়ার মিয়া সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই-ডিবিএ।

ইউকে বিসিসিআই’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই শুভেচ্ছা বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন- হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস পোলা উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, ডিরেক্টর অব ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স কামরু আলী, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর আজিম, বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার, কমিটি ব্যক্তিত্ব ড. জোই ম্যান্ডিচ, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বিসিএর সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম।

ইউকে বিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই-ডিবিএ বলেন, আমাদের মূল লক্ষ্য এনআরবি কমিউনিটিকে ইমার্জিং বাংলাদেশে আরও বেশি সম্পৃক্ত করা। এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্পর্ক ও সংহতি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউকে বিসিসিআই প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই বলেন, আমাদের সংগঠনের ১০ বছর পূর্তি উদযাপন করেছে। আমাদের মূল উদ্দেশ্য প্রবাসী ব্যবসায়ীদের কানেক্ট করা। তিনি ঐক্য এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় আরও বক্তব্য দেন- ইউকে বিসিসিআই’র বাণিজ্য প্রতিনিধি দলে রবীন্দ্র জং লামিচান, ডিরেক্টর ও ডেপুটি অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ফারজানা হুসেইন নীলা, আইনি বিশেষজ্ঞ ব্যারিস্টার জামশেদ নওজিশ চৌধুরী, কমিউনিটি নেতা নজরুল ইসলাম বাসন, ইউকে বিসিসিআইয়ের ডিরেক্টর এ কিউ খালিক (জামাল), ডিরেক্টর ও হারুন মিয়া প্রমুখ।





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

1

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

2

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

3

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

4

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

5

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

6

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

7

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

8

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

9

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

10

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

11

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

12

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

13

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

14

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

15

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

16

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

17

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

18

ময়মনসিংহে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাকরি মেলা

19

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

20