জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রিয়াজুল হক

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ইসলামপুর মানসিনগরে অবস্থিত সানরাইজ আইডিয়াল একাডেমির ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় একাডেমির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমির প্রধান শিক্ষক ছফির আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাবের আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ খোরুম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কমর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সানরাইজ আইডিয়াল একাডেমি শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলছে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে বলে তিনি উল্লেখ করেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানরাইজ আইডিয়াল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু সাঈদ মুহাম্মাদ আব্দুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও চরিত্র গঠনে এই প্রতিষ্ঠান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভবিষ্যতে আরও আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও তিনি জানান।
সভাপতির বক্তব্যে একাডেমির প্রধান শিক্ষক ছফির আহমদ বলেন, শিক্ষার্থীদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। শিক্ষকরা নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। আগামী দিনে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য জইন উদ্দিন মেম্বার, ইসলামপুর মানসিনগর উত্তরপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী মাওলানা ইস্কন্দর আলী, মানসিনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক স্বপন সূত্রধর ও হুমায়ূন রশিদ ইমরান।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মতিন ও লুৎফুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এমরান আহমদ, লায়েক আহমদ, আবুল বাশার, দ্বীন ইসলাম, ফয়সল আহমদ জাকারিয়া, সহকারী শিক্ষিকা ফাতেমা খাতুন, রোকসানা বেগম, শারমিন জাহান আখি, লিজা বেগমসহ এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব ঠান্ডা মিয়া, মরম আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন একাডেমির ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র আবু আহমদ। শেষ পর্বে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

1

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

2

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

3

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

4

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

5

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

6

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

7

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

8

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

9

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

10

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

11

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

12

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

13

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

14

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

15

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

16

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

17

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

18

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

19

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

20