জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন মোল্লা 
মাদারীপুরের শিবচরে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০অক্টোবর) বিকেলে শিবচর উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। 

শিবচর উপজেলা ছাত্রদলের আয়োজনে, জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এ সময় শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে ফাঁসি ও মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। তানাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তিনি।
শিবচর উপজেলা ছাত্রদলের , সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইন মৃধা, যুগ্ম-আহ্বায়ক নাইম গোমস্তা, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাঁধন খান, যুগ্ম আহ্বায়ক শান্ত কাজী,যুগ্ম-আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ খান, সদস্য সচিব আকিব খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ বেপারী, ডক্টর নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অন্তত , সাধারণ সম্পাদক শাহীন,বিএম কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, শিবচর টেকনিক্যাল কলেজের সভাপতি রাব্বী, সাধারণ সম্পাদক রাহুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্যস ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভবনের একটি বাসায় টিউশনি করাতেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন,ঘটনা শোনামাত্রই আমি সেখানে গিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছে।

এ ঘটনায় যোবায়েদের ছাত্রী ও ছাত্রীর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

1

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

2

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

3

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

4

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

5

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

6

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

7

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

8

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

9

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

10

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

11

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

12

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

13

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

14

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

15

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

16

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

17

কার পাশে

18

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

19

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

20