জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

শহীদুজ্জামান শুভ 
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত
কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 


বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়টুটী ইউনিয়নের শোয়াইব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শোয়াইব গ্রামের আব্দুল মমিন ও মজিবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে সেলু মেশিন চুরি নিয়ে বাকবিতণ্ডার সূত্র ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মমিনের পক্ষের হামলায় মোশাররফ গুরুতর আহত হন।


পরে তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন। তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সারোয়ার হোসেন রনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।


ওসি জাফর ইকবাল বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

1

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিন

2

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

3

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

4

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

5

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

6

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

7

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

8

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

9

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

10

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

11

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

12

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

13

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

14

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

15

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

16

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

17

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

18

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

19

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

20