জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

মোঃ রাতুল হাসান লিমন

নববর্ষ উদযাপনের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকে। সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ক্র্যানস-মন্টানায় একটি অভিজাত বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
 
সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরের একটি লাক্সারি নাইটস্পট ‘কনস্টেলেশন বার’-এ নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১টার কিছু পর এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বিস্ফোরণের পরপরই সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় উপস্থিত অসংখ্য মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বারটি থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এবং দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে।
পর্যটননির্ভর শহর ক্র্যানস-মন্টানায় এই দুর্ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিবারের সহায়তার জন্য আলাদা হেল্পলাইন চালু করা হয়েছে।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্ফোরণটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

1

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

2

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

3

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

4

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

5

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

6

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

7

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

8

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

9

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

10

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

11

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

13

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

14

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প

15

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

16

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

17

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

18

আশাশুনির বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে

19

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

20