জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় লিফলেট বিতরণ

মোঃ ফখরুল মোস্তফা 
নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই হাতিয়া উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কারীমুল হাই নাঈম।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কারীমুল হাই নাঈম বলেন, “হাতিয়া আমার জন্মভূমি। এখানকার মাটি ও বাতাসেই আমি বড় হয়েছি। দীর্ঘদিন ধরে এই দ্বীপের মানুষ শোষণ-নিপীড়নের মধ্যে দিন কাটাচ্ছে। নলচিরা ঘাটের অনিয়ম, চুরি ও যাত্রী হয়রানি এখনো বন্ধ হয়নি। নদীভাঙনে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিএনপি আবার ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে হাতিয়ার এসব দুর্ভোগ দূর করা হবে।”
তিনি আরো বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার হাতিয়ায় এসেছেন। যখনই তিনি এসেছেন, তখনই এ অঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। নতুন করে ভাসানচর ও সীমান্ত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু হাতিয়ার মানুষ ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।”
আগামী নির্বাচনে হাতিয়ার মানুষকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যদি বিএনপির পাশে থাকেন, তবে হাতিয়ার যাতায়াত ব্যবস্থা ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
পথসভায় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার হরনী ইউনিয়নে তিনি দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা
 বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

1

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

2

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

3

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

4

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

5

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

6

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

7

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

8

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের

9

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

10

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

11

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

12

পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা প্রতিরোধে ধাপেরহাটে জাম

13

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

14

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

15

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

16

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

17

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

18

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

19

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

20