জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বিরিশিরি একাডেমিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের উদযাপন

মো: নূর আলম
এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে একাডেমির হলরুমে আয়োজিত এই উৎসবে পরিবেশিত হয় বর্ণিল ও প্রাণবন্ত লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঞ্চালনা করেন একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেং। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গ্রামবাংলার লোকজ নৃত্য, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা দর্শকদের মোহাচ্ছন্ন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক ও কবি পরাগ রিছিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন, কবি লোকান্ত শাওন, শফিউল আলম স্বপন, দুনিয়া মামুন, জন ক্রসওয়েল খকসি প্রমুখ।

নবান্ন উৎসবের গুরুত্ব তুলে ধরে একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল বলেন, বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে নবান্ন অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। নতুন ধান কাটা এবং সেই ধানের প্রথম অন্ন ভোজনকে ঘিরে এ উৎসব পালিত হয়। এটি বাঙালির ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ঐতিহ্য ধরে রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

1

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

2

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

3

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্

4

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

5

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

6

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

7

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

8

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

9

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

10

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

11

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

12

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

13

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

14

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

15

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

16

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

17

নীলপদ্মের ঘ্রাণে বিষ

18

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

19

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

20