জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে হামলা

মনির আহমদ আজাদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে ‘জুলাই শহীদ’ ইশমামের বড়ভাই মুহিবের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (আজ) সন্ধ্যায় বটতলী শহরের ব্যস্ত এলাকা ইনসাফ হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়সন্ধ্যার দিকে মুহিব বটতলী মোটর স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার পর স্থানীয়রা আহত মুহিবকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহিব ‘জুলাই শহীদ’ ইশমামের বড়ভাই হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার পেছনে কী কারণ রয়েছে এবং কারা জড়িততাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে বলে জানিয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

1

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

2

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

3

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

4

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

5

অবশেষে কৃষকের মুখে হাসি

6

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

7

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

8

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

9

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

10

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

11

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

12

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

13

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

14

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

15

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

16

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

17

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

18

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

19

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

20