জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাধীন আলম হোসেন 
 নাটোর জেলা থেকে  বিদায় নিলেন শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীর অশ্রুসিক্ত ভালোবাসায়। 
নাটোর  জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম   এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ লাইন, ড্রিলশেডে  ২৯ নভেম্বর ২০২৫ সকাল ১১.০০ ঘটিকায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম  গত ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ যোগদান করে নাটোর জেলার জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা বিধানের  প্রতিশ্রুতি প্রদান করেন। তারপর থেকে গত তিন মাস যাবত তারা নিরলস পথে চলা, কখনো কখনো সড়কে, কখনোবা নদীতে, কখনো বা স্কুল-কলেজে অপরাধ প্রতিরোধে নিরলস ভাবে কাজ করেছেন। 

বিদায়ী অতিথি পুলিশ সুপার মহোদয় জেলার  সম্মানিত সকল নাগরিক, জেলার সকল রাজনৈতিক দলসমূহ,  জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, জেলা প্রশাসন,   বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  এ নেতৃবৃন্দ  জেলার সকল অফিস প্রধানসহ  সকল পুলিশ সদস্য, সিভিল স্টাফ, আউটসোর্সিং সকল সদস্যকে সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে নবাগত পুলিশ সুপারকে  সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে আহবান  জানান।
পুলিশ সুপার মহোদয়ের সকল পুলিশ সদস্যকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। একই সাথে পুলিশ সুপার মহোদয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন। বক্তব্য শেষে পুলিশ সুপার মহোদয় নির্বাচিত পুলিশ সদস্যদেরকে  শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন।সবশেষে পুলিশ সুপার মহোদয় সবাইকে বলেন " আবার হয়তো দেখা হবে অথবা দেখা হবে না ", তাই প্রতিটি কাজ নিষ্ঠার সাথে সম্পন্ন করার জন্য পরামর্শ প্রদান করেন। 

পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল পুলিশ সদস্যকে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। 
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

1

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

2

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

3

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

4

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

5

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

6

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

7

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

8

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

9

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

10

নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা

11

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

12

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

13

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

14

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

15

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

16

কুলাউড়া শ্রীপুরে গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানের আইনজীবী কামরুল ই

17

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

18

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

19

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

20