জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -২০

মো:আব্দুর রউফ 

পাবনার সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে  দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০-২৫ জন আহতের খবর পাওয়া গেছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার তলট বাজারে থেমে থেমে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সাঁথিয়ার ইছামতী নদীতে করমজা ইউনিয়নের পার করমজা গ্রামের রায়হানসহ কয়েকজনের উদ্যোগে একটি ভেলাবাইচের আয়োজন করা হয়। যেটির ফাইনাল প্রতিযোগিতা ছিল গত শুক্রবার। তবে করমজা গ্রামের একটি ভেলা অংশ নিতে গেলে ত্রুটি দেখিয়ে ভেলাটিকে বাতিল ঘোষণা করা হয়। এ নিয়ে পার করমজা ও করমজা নামক দুই গ্রামের মধ্যে একটি চাপা দ্বন্দ্বের সৃষ্টি হয়।

সর্বশেষ করমজার যুবক হাসেম স্থানীয় তলট বাজারে গেলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে এ নিয়ে তলট বাজারে দুই গ্রামের  মধ্যে সংঘর্ষ শুরু হয়। যা থেমে থেমে সন্ধ্যা ৭টা থেকে ৯টা অবধি চলে। এ ঘটনায় লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সন্ধ্যা থেকে থেমে থেমে সংঘর্ষ হয়। পুলিশ কয়েক দফায় এসে থামালেও পরে এ সংঘর্ষ বড় হয়। উভয় পক্ষের ২০-২৫ জনের মতো আহত হয়েছে বলে জেনেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

1

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

2

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

3

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

4

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

5

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

6

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

7

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

8

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

9

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

10

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি

11

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

12

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

13

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

14

রংপুর-৪ : জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

15

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

16

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

17

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

18

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

19

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

20