জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশসন দিবস পালিত

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ মুখলেছুররহমান হীরা।  

সমন্বিত উদ্দ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীমা  আফরোজ মারলিজের সভাপতিত্বে র‌্যালিটি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে  অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম গোলাম হোসাইন ,বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ উজ্জ্বল মিয়া,বারহাট্টা থানার প্রতিনিধি এসআই মোঃ শহিদুল ইসলাম, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার ,বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ। এছাড়াও উপজেলাপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত শামীমা আফরোজ মারলিজ  বলেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভালো মানুষ হতে হবে। দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়গুলো অনুসরণ করতে হবে।

তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবিক দুর্যোগের বিষয়ে সচেতন হতে হবে। আজকের একটা শিশু যদি ভালো পরিবার-পরিবেশ পায়, তাহলে সে ভালো হবে। মুখের ভাষা, ব্যবহার সবই নির্ভর করে পরিবার এবং সামাজিক শিক্ষার ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে হান্নান অর

1

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩

2

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

3

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

4

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

5

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

6

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

7

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

8

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

9

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

10

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

11

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

12

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

13

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

14

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

15

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

16

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপল

17

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

18

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

19

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

20