জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ


মোরসালিন ইসলাম

নীলফামারীর কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রাকৃতিক ক্ষতিগ্রস্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ৫২৩ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩ ক্যাটাগরিতে ১০ লক্ষ্য টাকার চেক বিতরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার ওসি মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোনাব আলী, সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক শরিফ হাসান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় গত ৫ অক্টোবর উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৫ টি গ্রামের উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এতে লন্ডভন্ড হয় প্রায় সাড়ে ৫ শতাধিক বাড়ি ঘর। গাছগাছি, খেত, খামারের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়। সেই অর্থ তিন ক্যাটাগরিতে অতি ক্ষতিগ্রস্থ ১৬৯ পরিবার, মাঝারি ক্ষতিগ্রস্থ ১৩৯ পরিবার ও স্বল্প ক্ষতিগ্রস্থ ২১৫ পরিবারকে এ আর্থিক সহায়তা হয়। ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেক পরিবারকে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫২৩ পরিবারের মাঝে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

1

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

2

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

3

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

4

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

5

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

6

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবার

7

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

8

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

9

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

10

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

11

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

12

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

13

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

14

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

15

পরকীয়ার বলি

16

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

17

সাপাহারে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা অনুষ্ঠিত

18

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

19

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

20