জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

 মহিউদ্দিন জুয়েল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ জানুয়ারি জেলা শহরের কাজীর পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ট্রাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে  প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন তার বক্তব্যে বলেন, 
দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তারা অবিলম্বে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম।

এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান এবং ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ আহমদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির, শিক্ষা সম্পাদক সুমেল আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

1

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

2

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

3

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

4

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

6

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

7

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

8

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

9

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ প

10

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

11

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

12

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

13

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

14

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

15

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

16

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

17

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

18

গ্যাস সংকটে রান্নাঘর অচল

19

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

20