জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বামনায় নদী ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

মো. সিদ্দিকুর রহমান মান্না।।

বরগুনার বামনা উপজেলা খাদ্য গুদাম ও কলাগাছিয়া ভূমিহীন আবাসন সংলগ্ন কলাগাছিয়া গ্রামের পূর্ব পার্শ্ববর্তী বিষখালী নদীর তীরবর্তী পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় বামনা খাদ্য গুদামের সামনে নদীর পাড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত। মানববন্ধনে বক্তব্যে রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুররুর রব মুর্তাযা আহসান প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় বামনা উপজেলার একমাত্র খাদ্য গুদামটি বিষখালী নদীর তীরে অবস্থিত। এখানে ১২০০ থেকে ১৫০০ টন পর্যন্ত খাদ্য সামগ্রী মজুদ থাকে। নদী ভাঙ্গনের কারণে খাদ্য গুদামটি নদীগর্ভে বিলীন হলে সরকারের কয়েক কোটি টাকার ক্ষতি হবে এবং খাদ্য সংরক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে। খাদ্য গুদামের পাশে সরকারের নির্মিত ভূমিহীন আবাসন প্রকল্পে শতাধিক হিন্দু-মুসলিম পরিবার বসবাস করছে। ভাঙ্গনের কারণে এসব পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। কলাগাছিয়া ও সংলগ্ন পূর্ব সফিপুর এলাকায় প্রায় ৭ হাজার ৩৬৫ জন মানুষ বসবাস করছে। বাঁধ ভাঙ্গনের কারণে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাম্প্রতিক সময়ে বিষখালী নদীর প্রবল ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত বাঁধ রক্ষার কার্যক্রম গ্রহণ করা অত্যন্ত জরুরী বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্থানীয়রা জানান, নদী ভাঙ্গনের হুমকিতে এখন খাদ্য গুদাম, ভূমিহীন আবাসন এবং দুটি গ্রামের হাজারো মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

1

টাঙ্গাইলে শীতের আগমন

2

তাহিরপুরের তিনটি শুল্ক ষ্টেশনে জরুরী সাধারন সভা

3

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

4

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

5

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

6

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

7

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

8

বানারীপাড়া পৌর জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প

9

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

10

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

11

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতা

12

পীরগঞ্জে দার্জিলিং কমলার বাম্পার ফলন

13

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

14

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

15

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

16

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

17

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

18

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

19

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

20