জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার


মোয়াজ উদ্দিন
বগুড়ায় মাদকরোধী অভিযান আরও বেগবান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এক অভিযানে গাঁজা ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ সাতজনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাসওয়ার তানজামুল হল।

গ্রেফতারকৃতরা হলেন,বেলাল হোসেন (৪০), কান্টু (৩৫), রাজু আহম্মেদ (২৩), আব্দুর সবুর (২৩), সাকিব (১৯) ও রুবায়েত হাসান (২৬),তানজিদ সরকার (২৮)।

অভিযানকালে মোট ১১০ গ্রাম গাঁজা ও ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় বিচারিক কার্যক্রম শেষে অপরাধের মাত্রা বিবেচনায় ৩ জনকে ৩ দিনের, ২ জনকে ৫ দিনের এবং ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ টাকা করে মোট ৩৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাসওয়ার তানজামুল হল বলেন,“সরকারের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন,“মাদক নির্মূলে ডিএনসি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কারও প্রভাব, পরিচয় বা চাপ কোনোভাবেই বিবেচনায় নেওয়া হবে না। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন,“জনগণের সহযোগিতা পেলে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। সন্দেহজনক তথ্য পেলে ডিএনসিকে জানাতে অনুরোধ করছি।”

ডিএনসি জানায়, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

1

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

2

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

3

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

4

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

5

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

6

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

7

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

8

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

9

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

10

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

11

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

12

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

13

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

14

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

15

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

16

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

17

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

18

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

19

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

20