জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম আতিকুর রহমান
বগুড়ায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ৬০০পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আজ সোমবাব বগুড়ার জেলা গোয়েন্দা শাখা, শিবগঞ্জ উপজেলা মেদেনীপাড়াস্থ কান্দুপাড়া তিনমাথা মোড়ে অভিযান পরিচালনা করে, শ্রী পবিত্র রায় (২৫), পিতা শ্রী জগদীশ চন্দ্র রায়, সাং-উত্তর সিন্দুর্না, থানা-হাতিবান্ধা, জেলাঃ লালমনিরহাটকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজাসহ পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।

একই দিন বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড়ে মাটিডালী টু সাতমাথা গামী রাস্তায় অভিযান পরিচালনা করে, মোঃ কাজিম উদ্দিন (৪৩), পিতা মৃত আতিক উল্লাহ, সাং- সাতারকুল তালতলা (পিপড়ার টেক), থানা- বাড্ডা, জেলা-ঢাকাকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে বগুড়া শাজাহানপুর থানাধীন পর্যটন মোটেলের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে, মোঃ আব্দুল হক (৪৮), পিতা মৃত আব্দুর গফুর, সাং- ছাগলধোরা, থানা-সারিয়াকন্দি, বগুড়াকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও বগুড়া শেরপুর উপজেলার উলিপুর ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন আলিফ ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে, মোঃ আলামিন কবির (৩৫), পিতা মোঃ আব্দুস সামাদ, সাং- চান্দাইকোনা ফকিরপাড়া, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, মোঃ আকবর আলী (৫৫), পিতা-মৃত-সহির উদ্দিন, সাং-ররোয়া পূর্বপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত থেকে ৭ গ্রাম হেরোইন ও ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া সদর, শাজাহানপুর, শিবগঞ্জ ও শেরপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় আন্তরি

1

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

2

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

3

মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান

4

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

5

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

6

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

7

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

8

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

9

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

10

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

11

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

12

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

13

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

14

জমি নিয়ে বিরোধে নাগেশ্বরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

15

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

16

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

17

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

18

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

19

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

20