জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর রহমান

 আরিফ রববানী

একজন সৎ, কর্মঠ, নিরহংকার, দক্ষ ও মানবিক জেলা প্রশাসক হিসেবে ইতোমধ্যে ময়মনসিংহের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক  সাইফুর রহমান। তার সততা ও সাহসীকতা ইতিমধ্যেই ময়মনসিংহবাসীকে মুগ্ধ করে তুলেছে।  

ময়মনসিংহে যোগদানের পর থেকে স্বল্প সময়ের মাঝে তিনি  জেলাবাসীর এতটাই প্রিয় হয়ে উঠেছেন ময়মনসিংহের জনতার প্রতিটি  বিপদ-আপদে যে নামটি সবার আগে উচ্চারিত হয় তিনি হলেন ডিসি সাইফুর রহমান। তিনি কোনো রাজনৈতিক নেতা নন। তারপরও তার সততা, কর্মস্পৃহা, দায়িত্বশীলতা ও জনমানুষের প্রতি আন্তরিকতা তাকে অল্পদিনেই বসিয়েছে এক অনন্য উচ্চতায়। প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায়, সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তার কর্মদক্ষতা, সততা, আন্তরিকতার ছোঁয়ায় ও সাহসিকতায়। তিনি ক্রমশ হয়ে উঠেছেন জেলাবাসীর আইকন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে উপহার দেওয়ার পাশাপাশি 
জনগণের মধ্যে গণভোট ও জাতীয় নির্বাচনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি  সরাসরি জনগণের দোরগোড়ায় গিয়ে প্রচারণা চালানোসহ সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ যেনো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন হিসাবে বিবেচিত হয় সে ব্যাপারে  যা যা করণীয় তিনি তাই করছেন।তার এমন কার্যক্রম গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের মাঝে উচ্ছ্বাসের আমেজ তৈরী করছে। 

উচ্ছ্বাস মোখর নির্বাচনী পরিবেশ তৈরীতে তিনি নিয়মিত  বিভিন্ন উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে একদিকে  যেমন স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে চেষ্টা চালাচ্ছেন অপরদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতেও সরকারি নির্দেশনা মোতাবেক কার্যক্রম চালানোর মাধ্যমে দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন  উপজেলায় গিয়ে  মানুষের  বাড়ি-বাড়ী ও দোকানে ও ব্যবসা প্রতিষ্ঠানে নিজ হাতে গণভোটের  লিফলেট বিতরণের পাশাপাশি ভোট কেন্দ্র কেন্দ্র গুলোর খোজ খবর নিচ্ছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভোটদান বিষয়ে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে।

ময়মনসিংহের অসহায় গরিব মেধাবি শিক্ষার্থীদের লেখাপড়া ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহায়তা দিয়ে হয়ে উঠছেন ব্যাপক প্রশংসিত। তিনি জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে জেলা প্রশাসন সম্পর্কে সাংবাদিকসহ সাধারণ মানুষের নেতিবাচক ধারণাই পাল্টে দিচ্ছেন।

ময়মনসিংহর বিভিন্ন সেক্টর ও দপ্তরে অনিয়ম দুর্নীতি নিরসনে জেলা প্রশাসনের নেতৃতে মাঠে সেনাবাহিনী, জনগনকে সচেতন করার লক্ষ্যে জনগনকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান বাস্তবায়নে মোবাইল কোর্ট অব্যাহত, নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে  পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়।

সরকারি চাকরির নিয়মই হচ্ছে এক জায়গায় বেশিদিন দায়িত্ব পালন করা যাবে না। চলে যেতে হবে অন্য কোনো কর্মস্থলে। সেবা দিতে হবে সেই অঞ্চলের জনসাধারণের। এই নিয়মের বাইরে নন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। চাকরিজীবনে তাদের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু যার মধ্যে সততা থাকে তাকে জেলাবাসী সারাজীবন মনে রাখে। এমনই একজন সৎ, নির্ভীক, কর্মঠ ও নিরহংকারী মনের অধিকারী মানুষ হচ্ছেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান। 

জেলার সামাজিক ও মানবিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জেলাবাসীর কাছে ইতোমধ্যে তিনি মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি ময়মনসিংহে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাতদিন সেবা পাচ্ছেন। তার মতো জেলা প্রশাসক যদি প্রত্যেক জেলায় দায়িত্ব পালন করত তাহলে দেশের চেহারাটা মুহূর্তের মধ্যেই বদলে যাবে এমন মন্তব্য চলছে জেলার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের মাঝে। এসব প্রশংসনীয় কারণে তিনি জেলাবাসীর কাছে মাত্র -- মাসে সর্বস্তরের মানুষের মুখে মুৃখে তার প্রসংশা। তিনি বর্তমানে এ জেলার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক।

এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুর রহমান  বলেন, আমার ওপর অর্পিত রাষ্ট্রের সকল আদেশ আমি সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি। হতদরিদ্র, অসচ্ছল, অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্ধ যথাযথভাবে স্বচ্ছ তালিকার মাধ্যমে বণ্টন করা হচ্ছে। সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে যাতে কোনো প্রকার অনিয়ম না হয় সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে।

তিনি বলেন, আমি এখানে কিছু দিতে এসেছি, নিতে নয়। সকলে চাইলেই একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। তিনি সরকারের গৃহীত সকল মহতী কাজে সহযোগিতার আহ্বান জানান। জেলা প্রশাসক যেন আরো বেশিদিন ময়মনসিংহ জেলার দায়িত্ব পালন করতে পারেন- এ কামনা করেন জেলাবাসী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও 
গণভোটের  প্রচারণা ও নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে একজন জেলা প্রশাসক স্বশরীরে নিজে জনগণের দোরগোড়ায় গিয়ে প্রচার কার্যক্রম চালানোর বিষয়কে অনেকেই অকল্পনীয় বলে জানিয়ে ভোটাররা জানান এর আগে কখনো কোন ডিসি এভাবে মানুষের দুয়ারে-দুয়ারে  আসেনি। বর্তমান ডিসি বাড়ি বাড়ি এসে লিফলেট বিতরণ করছেন এবং গ্রাম পুলিশ, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও দোকানে দোকানে প্রচারণা চালানোর এমন উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং গণভোট সম্পর্কে আগ্রহ সৃষ্টি করেছে বলেও আলোচনা চলছে বিভিন্ন মহলে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তিনি বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে  থানার অফিসার ইনচার্জদের  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা রক্ষায় সেবার মান উন্নত রাখার পাশাপাশি জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের।

জেলা প্রশাসক বলেন,“এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে। যেসব ভাইবোনদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং নতুন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি—তাদের আদর্শকে পাথেয় করে এখন সময় রাষ্ট্র ও জনগণের প্রতি আমাদের প্রতিদান দেওয়ার।”

তিনি আরও বলেন,“আমাদের সত্যের পক্ষে ও নিরপেক্ষতার পথে থাকতে হবে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন উৎসবমুখর পরিবেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে পারি—এটাই আমাদের লক্ষ্য।”গণভোট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “মানুষ তাদের পছন্দমতো ভোট দেবেন। তবে গণভোটের বিষয়ে সরকারী যে নির্দেশনা ও মানদণ্ড রয়েছে, সেগুলো ভোটারদের জানানো হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

1

কার পাশে

2

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

3

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

4

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

5

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

6

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

7

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

8

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

9

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

10

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

11

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

12

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

13

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

14

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

15

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

16

কালিয়াকৈরে শফিপুর বাজার সমবায় সমিতির মত বিনিময় সভা অনু

17

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

18

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

19

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

20