জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইলফলক

মনির আহমদ আজাদ 

চট্টগ্রাম বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে লোহাগাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি (সোমবার) বিকেলে লোহাগাড়া প্যারাগন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আসহাব উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আসহাব উদ্দিন চৌধুরী বলেন, “আগামীর রাষ্ট্রনায়কভবিষ্যৎ বাংলাদেশের অগ্রদূতগণতন্ত্রের মহানায়ক আমাদের নেতা তারেক রহমানকে বরণ করতে চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে জনসমুদ্রের ঢল নামবে।

তিনি বলেনস্বৈরশাসনামলে মানুষের ভোটাধিকার হরণমতপ্রকাশের স্বাধীনতা দমন এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সেই দুঃসময়ে তারেক রহমান জনগণের অধিকার পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে।

সভাপতির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, “আমরা এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছি। তারেক রহমানের চট্টগ্রাম আগমন এই আন্দোলনকে আরও ত্বরান্বিত করবে এবং চট্টগ্রামবাসীকে নতুন করে গণতান্ত্রিক শক্তি যোগাবে।

বক্তারা বলেনআগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে সদ্য প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের দীর্ঘদিনের সংগ্রাম চূড়ান্ত পর্বে পৌঁছাবে। এজন্য বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রস্তুতি সভায় বক্তারা আগামী ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে জনসমুদ্রের সমাগম ঘটিয়ে মহাসমাবেশ সফল করতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরীমো. সাজ্জাদুর রহমানসালাউদ্দিন চৌধুরী সোহেল ও মো. ফৌজুল কবির ফজলু। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিযুবদলছাত্রদলশ্রমিক দলকৃষক দলস্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেনপলোগ্রাউন্ডের মহাসমাবেশ হবে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে কর্মসূচি সফল করা হবে। ###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের হাতে পিতার নির্মম খুন

1

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

2

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

3

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

4

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

5

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

6

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

7

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

8

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

9

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

10

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

11

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

12

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

13

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

14

কাপাসিয়ায় ধানের শীষ নির্বাচিত হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দ

15

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

16

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

17

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

18

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

19

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

20