রূপক মুখার্জি
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বাবার অমতে মেয়ের বিয়ে, মামাবাড়ির সঙ্গে সংঘর্ষে আহত ৭

নড়াইলের লোহাগড়ায় বাবাকে না জানিয়ে মেয়ের বিয়ে দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৪ জুন) রাত ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই (পশ্চিম পাড়া) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, জমাদ্দার বংশের কওসারের ছেলে ও কন্যার বাবা শরিফুল (৪৫), শুকুরের ছেলে মনির ( ৪০), আসাদের ছেলে তানভীর, নবীর শিকদারের ছেলে শিমুল শিকদার (৩২),  ইসহাক মোল্যার ছেলে রুমি (৪০) ও সুমি (৩৮) ও কুদ্দুস মোল্যার ছেলে জিয়াবুল (৩০)। এরা সবাই একই গ্রামের বাসিন্দা।
 
স্থানীয়রা জানান, আড়াই বছর আগে শরিফুল জমাদ্দারের ছোট মেয়ে ইতির বিয়ে হয়। মেয়ের বিয়ের পরে পারিবারিক কলহের কারণে শরিফুল ও তার স্ত্রী হীরা ২৭ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন। এর ৬ মাস পর এক সড়ক দুর্ঘটনায় ইতির স্বামীর মৃত্যু হলে সে মামার বাড়িতে চলে আসে। সে সময় মীমাংসার মাধ্যমে সিদ্ধান্ত হয়, ইতি মামার বাড়িতে থাকবে। চুক্তি মোতাবেক ইতি মামা বাড়িতেই ওঠেন।
 
সম্প্রতি মামা মামুন ও বিপুল মোল্যা এবং চাচা প্রদীপ জমাদ্দার ইতির বিয়ে দেন বাবার সম্মতি ছাড়া। এতে ক্ষুব্ধ হন মেয়ের বাবা শরিফুল। শুরু হয় পারিবারিক উত্তেজনা। 
এক পর্যায়ে গত শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় ইতির বিয়ে দেয়াকে কেন্দ্র করে জমাদ্দার বংশ ও মোল্যা বংশের মধ্যে  মারামারি করে।
 
পরে শনিবার বিষয়টি মীমাংসা করার জন্য  স্থানীয় দুই সাবেক ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বসে। সালিশে মোল্যা বংশের প্রতিনিধিত্ব করেন জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এম শরিফুল ইসলাম  এবং জোমাদ্দার বংশের হয়ে প্রতিনিধিত্ব করেন  আরেক সাবেক চেয়ারম্যান আকতার হোসেন।  সালিশে তুমুল বাক-বিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়ের বাবা শরিফুলসহ জিয়াবুল ও শিমুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠান চিকিৎসক।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

1

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

2

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

3

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

4

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

5

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

6

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

7

চকরিয়ায় নতুন হাওয়া

8

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

9

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

10

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

11

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

12

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

13

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

14

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

15

লোহাগড়ায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগ

16

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

17

জলাবদ্ধতার কারনে,কোটালীপাড়ার-পলোটানা ও লাটেঙ্গার বিলে,ধান চা

18

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

19

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

20