জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

 সেলিম হোসেন 

 বগুড়ার হাজরাদিঘী তালুকদার পাড়ায় পরকীয়ার জেরে বেকারি ব্যবসায়ী স্বামীকে ১৫টি ঘুমের ঔষধ খাইয়ে খুন, স্ত্রী ও প্রেমিকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার নূনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়া গ্রামে চাঞ্চল্যকর বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়া সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে স্বামীকে হত্যার অভিযোগে জহুরুল ইসলামের স্ত্রী শামীমা বেগম (৩০) এবং তার কথিত পরকীয়া প্রেমিক বিপুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই হত্যার দায় স্বীকার করেছেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হত্যার দিন রাতে জহুরুল ইসলামের স্ত্রী শামীমা বেগম খাবারের সাথে মিশিয়ে স্বামীকে প্রায় ১৫টি ঘুমের ঔষধ সেবন করান। অতিরিক্ত পরিমানে  ঘুমের ঔষধ খাওয়ার ফলে জহুরুল ইসলাম পুরোপুরি অচেতন হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।
​স্বামী সম্পূর্ণভাবে অচেতন হয়ে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে স্ত্রী শামীমার প্রেমিক বিপুল বাড়িতে প্রবেশ করেন। এরপর বিপুল অচেতন জহুরুল ইসলাম কে কাঁধে করে বাড়ি থেকে গ্রামের মাঠের দিকে নিয়ে যান। সেখানে স্ত্রী শামীমা এবং প্রেমিক বিপুল দুজনে মিলে মাথায় আঘাত করে তাকে হত্যা নিশ্চিত করেন। হত্যার পর মৃতদেহ দ্রুত একটি ধানক্ষেতে ফেলে রেখে তারা পালিয়ে যান।
​ এমন একজন নারীর জঘন্যতম অপরাধের কথা জানতে পেরে পুরো এলাকাবাসী ও গ্রামের বাসিন্দারা চরম হতবাক ও স্তম্ভিত। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

1

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

2

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

3

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

4

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

5

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

6

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

7

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

8

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

9

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

10

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

11

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

12

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

13

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

14

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

15

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

16

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

17

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

18

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

19

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

20