জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, বিক্রির নগদ ৫ হাজার ৭২০ টাকা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) রাতে সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মোবাইল-৫১ ডিউটির সময় উত্তর সাহাপুর এলাকায় সেনবাগ কলেজ রোডের বাচ্চু মিয়া বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোঃ পারভেজ প্রকাশ সুজন (২৪), পিতা: মোঃ শাহ জাহান, মাতা: জাহানারা খাতুন, সাং: চর শুল্যকিয়া (শাহ জাহান বাড়ি), ৮নং এওজবালিয়া ইউনিয়ন, সুধারাম থানা, নোয়াখালী।
অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫,৭২০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় সেনবাগ থানায় মামলা নং-০৭, তারিখ ২৩/১১/২০২৫; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

1

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

2

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

3

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

4

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

5

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

6

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

7

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

8

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

9

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

10

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

11

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

12

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

13

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

14

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

15

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

16

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

17

বাগেরহাটে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে শেখ ফরিদুল ইসলাম

18

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

19

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

20