জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 সাব্বির হোসাইন আজিজ

 মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনে মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজৈর উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ নাহিদ নিয়াজ শিশির।

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ আমিনুল ইসলাম,উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র সরকার,রাজৈর উপজেলা একাডেমিক সুপারভাইজার ননীগোপাল।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

1

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

2

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

3

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

4

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

5

সাত দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

6

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

7

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

8

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

9

ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

10

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

11

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

12

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

13

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

14

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

15

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

16

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

17

দোয়ারাবাজারে ব্যবসায়ী দ্বন্দ্বে আহাদ হত্যাকান্ড সংঘটিত

18

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

19

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

20