জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঁকা ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে করুন অবস্থা

এ,এইচ,এম,আনারুজ্জামান।।

আশাশুনি উপজেলার দরগাহপুর টু বাঁকা বাজার ব্রীজের দুই প্রান্তের অবস্থা খুবই করুন ও ভয়াবহ হয়ে পড়েছে। সংযোগ সড়ক ভেঙ্গে গভীর খাদের সৃষ্টি হওয়ায় ব্রীজ পারাপারকারীরা ঝুঁকি নিয়ে যাতয়াত করছে। 
দরগাহপুর ও বাঁকা বাজার সংযোগকারী ব্রীজটির দুই পাশে ভাঙ্গনের কারনে যানবাহন ও পথচারী ব্রীজ পারাপারে হুমকীতে রয়েছে।এখানে প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে যেকোন সময় দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
ভাঙ্গন সৃষ্টির প্রায় ২ মাস পর যশোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ব্রিজের দুই পাড়ে জিও ব্যাগ ফেলে যেনতেন ভাবে কাজ করা হয়েছিল। এলাকার মানুষ ভালভাবে কাজ করার দাবী জানালেও কর্ণপাত করা হয়নি। সরকারি অর্থ ব্যয়ে অপরিকল্পিত ও দায়সারা ভাবে দুই পাড় রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভাঙ্গন রক্ষা করা যায়নি। ফলে ব্রীজটি নিয়ে এলাকার মানুষ চরম সংশয়ে রয়েছে। তারা চিন্তিত হয়ে পড়েছে এই ভেবে যে, হয়তো দ্রুতই তারা ব্রীজের যোগাযোগ থেকে বঞ্চিত হতে চলেছে। এলাকাবাসীর দাবী, উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থান পরিদর্শন করে জনস্বার্থে, বিশেষ করে দুই জেলা খুলনা ও সাতক্ষীরাগামী মানুষের ভোগান্তি লাঘব করতে এই ব্যস্ততম সড়কের উভয় পাড় সংস্কার ও ব্রিজটির পুনঃ নির্মাণে পদক্ষেপ গ্রহন করা হোক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

1

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

2

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

3

সম্মানিত আমীরে জামায়াতের পক্ষে ঢাকা-১৫ আসনে নির্বাচন কমিশন থ

4

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

5

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

6

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

7

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

8

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

9

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের

10

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

11

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

12

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

13

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

14

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

15

আশাশুনির বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে

16

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

17

ইসির সামনে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

18

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

19

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

20