জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোলাম জাকারিয়া 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে তার বিরোধী পক্ষ গত ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলায় রহনপুর পৌর এলাকায় একটি মশাল মিছিল ও বিক্ষোভ করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। উক্ত সংবাদ সংগ্রহকালে বেসরকারী টেলিভিশন সময় টিভির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর সন্ত্রাসী শুভ কর্তৃক হামলার ঘটনায় তীব্র প্রতিবাদজানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ)। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন,সাংবাদিকদের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্য বড় হুমকি। হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসী শুভকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার দাবি জানান । মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল, সদস্য ডাবলু কুমার ঘোষ, রাজশাহী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আসলাম উদ দোলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড, নূরে আলম সিদ্দীকি আসাদ, সোনা মসজিদ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু,সাংবাদিক সাখওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু, সাংবাদিক মোঃ টুটুল রবিউল, মোঃ জারিফ হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে মানববন্ধনে অংশ নেয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

মানববন্ধনে সভাপত্বি করেন টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এ কে এস রোকন। এসময় বক্তারা আরও বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা ঝুঁকির মুখে পড়বে। তারা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে সিটিজেএ ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে বলেও জানায় সংগঠনের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

1

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

2

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

3

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রস

4

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

5

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

6

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

7

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

8

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

9

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

10

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

11

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

12

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

13

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

15

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

16

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

17

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

18

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

19

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

20