জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

ইমরান খন্দকার 
 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের চরচান্দ্রা গ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের চরচন্দ্রা ইউনিয়ন শাখার উদ্যোগে  এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৮ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৩টায় দক্ষিণ চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস চরচান্দ্রা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা ইমরান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং ফরিদপুর-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মিজানুর রহমান মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মোল্লা বলেন,আজকে সত্যিকার অর্থে আমি বড়ই আনন্দিত।বিগত এক বছর ধরে আমি ফরিদপুর (৪)আসনের অর্থাৎ ভাঙ্গা -সদরপুর -চরভদ্রাসনের প্রত্যন্ত অঞ্চলে    ঘুরে বেড়িয়েছি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত দিয়েছি। আমার অঞ্চলের মানুষ যেভাবে সাড়া দিয়েছে আমার বুক ভরে গেছে। আমি আশা করি এ অঞ্চলের সমস্ত মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী হয়ে ঘুমন্ত মানুষকে জাগ্রত করে আগামী দিনের জাতীয় নির্বাচনে রিক্সা প্রতীককে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস। আপনারা বিগত দিনে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছেন তাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছেন, যতটুকু উন্নয়ন পেয়েছেন। তার চেয়ে ইনশাল্লাহ শতভাগ বেশি উন্নয় পাবেন যদি বাংলাদেশ খেলাফত মজলিসকে নির্বাচিত করেন।কিছু মানুষ মনে করেন, ইসলামী দল ক্ষমতায় আসলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, এটা আসলেই ভুল ধারণা, ইসলাম দিন প্রতিষ্ঠা করতে এসেছে, ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে। ইসলাম এ দেশ থেকে অন্যায়, জুলুম উৎখাত করতে এসেছে।বিগত এক বছরে কিছু কিছু দল দেশে যে পরিমাণ সন্ত্রাস এবং চাঁদাবাজি চালিয়েছে কিন্তু ইসলামিক কোন দল এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটায়নি।তাই ইসলামিক দলের কোন বিকল্প নেই বাংলাদেশে।

> “আমি এই মাটির সন্তান। আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে রিক্সা  প্রতীক নিয়ে নির্বাচন করবো। আমি আশাবাদী—আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে কাজ করে আমাকে জয়যুক্ত করবেন।”

> “আমি নির্বাচিত হলে সমাজের নানা অনিয়ম ও মাদক নির্মূল করে একটি সুন্দর সমাজ গড়বো এবং অবহেলিত ও মজলুম মানুষের পাশে থাকবো।”



অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন,
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর  জেলা সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওলানা মিজানুর রহমান ফরিদী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের আইয়ুবী।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন—

মাওলানা মিজানুর রহমান ফরিদী, সহ-সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস (ফরিদপুর জেলা শাখা)

মাওলানা হাফিজুর রহমান, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস (ভাঙ্গা উপজেলা শাখা)

মুফতি সাদিকুর রহমান সিদ্দিকী, সভাপতি, সদরপুর (উপজেলা শাখা)

মুফতি মোহাম্মদ যাকারিয়া, সভাপতি, চরভদ্রাসন (উপজেলা শাখা)


সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

1

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

2

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

3

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

4

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

5

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

6

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

7

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

8

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

9

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

10

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

11

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

12

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

13

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

14

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

15

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

16

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

17

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

18

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

19

নাসিরনগর সদর ইউনিয়ন ৩১ দফা বাস্তবায়নে জননেতা এম এ হান্নানের

20