জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার


খ,ম, জায়েদ হোসেন 

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব হতে যাচ্ছে শত শত পরিবার। ঘুম নেই, শান্তি নেই, কখন ভেঙ্গে নেয় বাড়িঘর, দিশেহারা আর দুশ্চিন্তায় দিনাতিপাত করছে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের প্রায় ৩ কিলোমিটার এলাকার জনগোষ্ঠী। মেঘনা নদীর ভাঙ্গনের কবলে রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাটি। মেঘনা নদীর তীরে বিশাল ভাঙনে জনমনে আতঙ্ক বিরাজসহ মানসিক চাপে আছে এলাকাবাসী। নদী ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধের দাবি করে আসছে ভুক্তভোগী মহল।

সরেজমিনে দেখা গেছে, মেঘনা নদীর পূর্ব পাড়ে পানিশ্বর ইউনিয়নের পালপাড়া, শাখাইতি ও লায়ার হাটি গ্রামের ঘরবাড়ি, মসজিদ ও চাতালকল সহ বিভিন্ন স্থাপনা ধসে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। 

নদীভাঙনের কবলে ঝুঁকিতে থাকায় কয়েকশত পরিবার মহাসংকটে দিনযাপন করছেন। শাখাইতি গ্রামের ওসমান গণি ও পালপাড়ার বাসিন্দা সুধীর পাল, উষারানী পাল, গীতারানীরপাল ও পুষ্পরানী পাল, শিপ্রা দৈনিক জনতার খবর পত্রিকাকে   জানান, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি প্রতিবছর মেঘনা নদীর পানির ঢেউয়ে ভেঙে যাওয়া ৪টি গ্রামের অধিকাংশ ঘরবাড়ি ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমরা সব সময় ভয়ে থাকি। 

ভুক্তভোগীরা প্রতিবেদককে  আরো বলেন, বাবা আমাদের কেউ নাই, বাড়িঘর ভেঙে গেলে কে আমাদের জায়গা করে দেবে? মাঝে মধ্যে বড় বড় স্যাররা দেখতে আসে,অনেক আশা দিয়ে যায়, আশায় আশায় আমরা দিন কাটাই।

মেঘনার বামতীরে প্রতিরক্ষা বেড়িবাঁধ তৈরি এই এলাকার ভুক্তভোগীদের দীর্ঘ দিনের দাবি। দাবি পূরণ না হলে আগামী কয়েক বছরে এই এলাকার অস্থিস্ত থাকবে না বলে ভুক্তভোগীদের ধারণা। যেকোনো সময় নদীভাঙন প্রাকৃতিক দুর্যোগে গ্রাম/পাড়াগুলোর বাড়ি-ঘর সহ বাকি অংশটুকু নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

এ ব্যপারে পানিশ্বর ইউপিচেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মিস্টার বলেন, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পালপাড়া, শাখাইতি, শোলাবাড়ি, দেওবাড়িয়া গ্রামের হাজারো পরিবার নদী ভাঙনের কবলে। ৪টি গ্রাম হুমকির মুখে। এই এলাকায় অর্ধশত চাতালমিল রয়েছে। বিগত দিনে প্রায় ২০টি চাতালকল ও শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থায়ী বেরিবাঁধ নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী করছি।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের সরাইল শাখার উপ-সহকারি প্রকৌশলী মহসিন কবির শিহাব বলেন, মেঘনা নদী ভাঙন রোধে সরাইল পানিশ্বর এলাকায় স্থায়ী ভাবে মেঘনার বামতীরে প্রতিরক্ষা বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্পের আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে মেঘনার ভাঙন প্রতিরোধ করার জন্য কিছু জিও ব্যাগ দেওয়া হয়েছিল।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, পানিশ্বর এলাকার নদী ভাঙন সরেজমিনে দেখেছি। স্থায়ী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে মেঘনার ভাঙন প্রতিরোধ করার জন্য জিও ব্যাগের পাশাপাশি সরাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ টাকা অনুদান দেয়া হয়েছে এবং পানিশ্বর এলাকায় নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

1

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

2

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

3

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

4

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

5

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

6

লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠি

7

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

8

পাবনা অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

9

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

10

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

11

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

12

রংপুরে ছেলের হাতে পিতা খুন

13

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

14

শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দ

15

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

16

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

17

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

18

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

19

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

20