জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

 ফয়সাল আহমেদ শাকিল  

ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে এক বিশাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ পৌর বাজারের কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক এবং হাসপাতাল রোডের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এই অভিযানটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই উচ্ছেদ অভিযানে সার্বিক সমন্বয় ও নেতৃত্ব প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সালাহউদ্দিন বিশ্বাস। অভিযানে বিশেষভাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

পৌর বাজারের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে এবং উচ্ছেদ প্রক্রিয়াকে সুশৃঙ্খল রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজার সমিতির সভাপতি একেএম হারুন-অর-রশিদ। এছাড়াও ঈশ্বরগঞ্জ পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ অভিযানে সার্বিক সহায়তা করেন।

অভিযানের একটি উল্লেখযোগ্য দিক ছিল ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা। প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরুর আগেই এবং চলাকালীন সময়ে ব্যবসায়ীরা নিজ দায়িত্বে তাদের ব্যবসায়িক সামগ্রী ও অস্থায়ী কাঠামো সরিয়ে নেন। ব্যবসায়ীদের এমন দায়িত্বশীল আচরণে মুগ্ধ হয়ে সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অভিযান চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ঈশ্বরগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যবৃন্দ এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল মোতায়েন ছিল। সবার সম্মিলিত অংশগ্রহণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্রুততম সময়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ও পৌর প্রশাসক সালাহউদ্দিন বিশ্বাস জানান, "পৌরবাসীকে যানজটমুক্ত শহর উপহার দেওয়া এবং বিশেষ করে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলের পথ সুগম করতেই এই উদ্যোগ। ব্যবসায়ীদের এই সহযোগিতা প্রমাণ করে যে, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও একটি সুন্দর শহর চায়। এই ধারা অব্যাহত রাখতে আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করব।"


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

1

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

2

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

3

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

4

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

5

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

6

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

7

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

8

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

9

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

10

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

11

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

12

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

13

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

14

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

15

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

16

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

17

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

18

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

19

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

20