জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীতে মামলা

মোঃ রাতুল হাসান লিমন

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় এ মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নিহত রিপন সাহার ছোট ভাই রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন। মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন এবং তার গাড়িচালক কামালকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত দুইজনকে আটক করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
এর আগে শুক্রবার ভোরে রাজবাড়ীর একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর বিল পরিশোধের জন্য সুজনের কাছে টাকা চান কর্মী রিপন সাহা। টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে গাড়ি নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে রিপন বাধা দেন। এ সময় তাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
পুলিশের তত্ত্বাবধানে ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতেই রিপন সাহার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় শ্মশানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

1

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

2

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

3

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

4

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

5

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

6

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

7

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

8

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

9

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

10

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

11

হোসেন্দীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপ

12

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

13

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

14

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

15

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

16

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

17

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

18

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

19

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

20