জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

মো কামাল হোসেন 
হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কোলাহলে আনন্দ ও উচ্ছ্বাসের ছোঁয়া! জেলার প্রথম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ বছরের পথ পেরিয়ে প্রবেশ করলো ১২তম বর্ষে। ৩ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় ক্লাবে মিলাদ, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে এ উপলক্ষ উদযাপন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর টাইমসের স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম জয়।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের ছেলে।

অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি হাছান মাহমুদ, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার বক্তব্য রাখেন। বক্তারা সবাই একমত ছিলেন যে, আধুনিক সংবাদ পরিবেশে চাঁদপুর টাইমস দেশের মানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।

কেক কাটা ও মিলাদ অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের গাজী মো. নাছির উদ্দিন পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, সমাজকর্মী ও ব্যবসায়ীরা—মোহাম্মদ সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সিফাত, সাখাওয়াত হোসেন শামীম, রেজাউল করিম নয়ন, মঞ্জুরুল আলম, সুজন দাস, মজিবুর রহমান রনি, আরিফ শেখ, ফারুক হোসেন, জসিমউদদীন ও মোশাররফ হোসেন প্রমুখ।

দোয়া ও মোনাজাতে চাঁদপুর টাইমসের অগ্রগতি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

ছোট কথা, এক যুগ অতিক্রম করেও চাঁদপুর টাইমস কেবল খবর নয়, মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

1

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

2

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

3

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

4

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

5

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ধামরাইয়ে নানা আয়োজনে পালিত হয

6

দিল্লির রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ-ভারত সম্পর্কের তিক্ততা

7

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

8

ধামরাইয়ে জমে উঠেছে পৌষ মেলা, হাজারো মানুষের ঢল

9

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

10

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

11

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

12

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

13

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

14

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

15

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

16

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

17

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

18

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

19

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

20