জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি ও হয়রানি নির্যাতনে সর্বোচ্চ ৫ বছরের জেল

মোঃ আসাদুজ্জামান।।
পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হয়রানি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার বিধান রেখে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ অধ্যাদেশে দোষী ব্যক্তিকে মাত্রা ভেদে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড অথবা ন্যূনতম এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা প্রায়ই সহিংসতা, হুমকি ও হয়রানির শিকার হন—এ বিষয়টি বিবেচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন এই আইন প্রণয়নের প্রস্তাব দেয়। প্রস্তাবটি আমলে নিয়ে মন্ত্রণালয় খসড়া চূড়ান্ত করেছে এবং ইতোমধ্যে তা সব মন্ত্রণালয়-বিভাগ ও অংশীজনদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে।

অধ্যাদেশে সংবিধানের অনুচ্ছেদ ৩২, ৩৯ ও ৪০ অনুযায়ী সাংবাদিকদের জীবন, ব্যক্তি স্বাধীনতা, বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং পেশাগত স্বাধীনতার নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। এতে সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিত করা এবং পেশাগত নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকার ও উপযুক্ত কর্তৃপক্ষের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ বা প্রচারের কারণে সাংবাদিককে কোনো ব্যক্তি, সরকারি সংস্থা বা আইন প্রয়োগকারী বাহিনী ভয়ভীতি, হুমকি বা হয়রানি করতে পারবে না। সাংবাদিককে তার তথ্যসূত্র প্রকাশে জোর করা যাবে না এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হবে।

অধ্যাদেশে আরও বলা হয়, সাংবাদিকদের নিজ প্রতিষ্ঠানে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে মালিক ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে। সরল বিশ্বাসে প্রতিবেদন প্রকাশ করলে ভিন্ন উদ্দেশ্য প্রমাণ না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মামলা করা যাবে না। সহিংসতার শিকার হলে সাংবাদিক সরাসরি আদালতে অভিযোগ দিতে পারবেন, যা তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

খসড়ায় অপরাধের সংজ্ঞায় শারীরিক বা মানসিক নির্যাতন, অপমান, সার্বক্ষণিক নজরদারি, যৌন হয়রানি, অবৈধ আটক, গুম, অপহরণসহ সকল ধরনের ভয়ভীতি অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে সাংবাদিককে প্রদান করা হবে।

তবে মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে সাংবাদিক নিজেও অনধিক এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যদি অপরাধ কোনো কোম্পানির বিরুদ্ধে হয়, তবে বিনিয়োগকারী, পরিচালক বা ব্যবস্থাপক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন—যদি না প্রমাণ করতে পারেন যে ঘটনাটি তার অজ্ঞাতসারে ঘটেছে বা প্রতিরোধের চেষ্টা করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

1

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

2

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

3

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

4

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

5

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

6

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

7

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

8

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

9

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

10

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প

11

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

12

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

13

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

14

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

15

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

16

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

17

সাদুল্লাপুর কে. এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠা

18

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

19

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

20