জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


মোঃ জাকে উল্লাহ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. আব্দুল লতিফ (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা পুলিশ। তিনি উপজেলার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, লতিফ গত রবিবার রাতে নিখোঁজ হন। বুধবার ভোরে স্থানীয়রা নদীতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

1

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

2

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

3

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

4

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

5

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

6

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

7

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

8

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

9

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

10

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

11

বেনাপোল দিয়ে ফিরল ভারতে পাচার হওয়া ৩০ কিশোর-কিশোরী

12

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

13

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

14

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

15

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

16

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

17

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

18

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

19

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

20