জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বামী

 রাসেল জাহাঙ্গীর

বরগুনার তালতলী উপজেলার ৬ নং নিসানবারিয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। 


শনিবার রাত ১২টার দিকে স্বামী বাদসা মিয়ার হামলায় স্ত্রী মরিয়ম (৩৫) গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদসা মিয়া তার স্ত্রী মরিয়মের কাছে অতিরিক্ত যৌতুক দাবি করে আসছিলেন। সম্প্রতি নতুন করে আরও টাকা আনার জন্য চাপ সৃষ্টি করেন তিনি। এই দাবিতে সায় না দেওয়ায় শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বামী লাঠি দিয়ে মরিয়মের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাতেই তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, মরিয়মের মাথায় গভীর জখম রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হতে পারে।
আহত মরিয়ম সাংবাদিকদের বলেন,
“পনেরো বছরের সংসারে কোনো সুখ পাইনি। আগেও সাত কাঠা জমি বিক্রি করে তাকে টাকা দিয়েছি, গহনা দিয়েছি—সবকিছু শেষ করে সে নেশা করে উড়িয়ে দিয়েছে। আমাকে এমন এমন জায়গায় মেরেছে যা দেখাতে পারি না। শেষমেশ মাথায় আঘাত করলে আর কিছু বলতে পারিনি।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, বাদসা মিয়া দীর্ঘদিন ধরে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। বিষয়টি বহুবার সালিশ-মীমাংসায়ও উঠেছিল, কিন্তু কোনো সমাধান হয়নি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল রহমান আসাদ বলেন,
“এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

1

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

2

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

3

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

4

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

5

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: কুখ্যাত যুবলীগ নেতা আ

6

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

7

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

8

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

9

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

10

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

11

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

12

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও

13

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

14

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

15

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

16

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

17

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

18

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

19

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

20