জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

হাফিজুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত নির্বাচনী পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ । এ সময় বিএনপি থেকে আসা নেতাকর্মীদের মালা দিয়ে ড. কেরামত আলী ও উপজেলা আমির বরণ করে নেন।


অনুষ্ঠানে বক্তব্যে ড. কেরামত আলী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। জামায়াতে ইসলামী জনগণের সেই প্রত্যাশা পূরণে আদর্শভিত্তিক রাজনীতি করে যাচ্ছে।
তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণকে সচেতন হতে হবে। ভোট যেন অর্থ বা প্রভাবের মাধ্যমে প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান।

এ সময় বিএনপি থেকে যোগদানকারী সহবুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, যারা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম। তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন এবং কোনো ধরনের অর্থ বা প্রলোভনের মাধ্যমে ভোট প্রদান থেকে বিরত থাকুন।

অনুষ্ঠানে জানানো হয়, মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির যেসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন, তাঁরা হলেন—১ নম্বর ওয়ার্ড: আব্দুস সাত্তার, জীবন চৌধুরী, আব্দুর রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ড:মোঃ এলিম, আব্দুল মালেক, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল খালেক, মোঃ হাবিবুর রহমান,৩ নম্বর ওয়ার্ড:মো: ইয়াসিন আলী, সদরুল ইসলাম, শামসুল হক,৫ নম্বর ওয়ার্ড: সহবুল ইসলাম, আব্দুল হাকিম ,৬ নম্বর ওয়ার্ড:আলাউদ্দিন মাহিদুর রহমান, হারুন অর রশিদ,৮ নম্বর ওয়ার্ড:লাইসেন আলী, মনিরুল ইসলাম, আব্দুল হামিদ, দেলোয়ার ৯ নম্বর ওয়ার্ড:জামান আলী, মনিরুল ইসলাম, আব্দুস সালাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

1

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

2

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

3

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

4

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

5

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

6

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

7

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

8

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

9

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

10

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

11

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

12

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

13

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

14

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

15

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

16

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

17

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

18

পিআইবি’র প্রশিক্ষণে বৈষম্য মৌলভীবাজারে সাংবাদিক ইউনিয়নের অব

19

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

20