জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কবির সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে দিনাজপুৃরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়, মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদ, জুলকার নাইন শিহাব, রাহাত মাহমুদসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর উপর হামলা নিঃসন্দেহে একটি রাজনৈতিক অশনি সংকেত। ওসমান হাদীর উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ওসমান হাদীদেরকে দমানো যাবে না প্রতিটি ঘরে ঘরে ওসমান হাদী তৈরি হবে।
তারা বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের উদ্দেশে বলতে চাই, তোমাদের এই নোংরা হামলার জবাব দেওয়া হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তারা আরও বলেন, দেশে পুলিশ, আরমিসহ বিভিন্ন আইনসৃঙ্খলা বাহিনী থাকার পরেও এভাবে হামলা হয়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারে না। বর্তমান সরকার একটি অথর্ব সরকার। যারা রক্ত দিয়ে জীবন দিয়ে নতুন করে দেশ স্বাধীন করেছে তাদের নিরাপত্তা কথায়? আমরা এখোনো ঘরে ফিরিনি, আর যদি একটি যোদ্ধার উপর হামলা হয় তবে ঘরে ঘরে আগুন জলবে।
হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। তাদেরকে চিহিৃত করে খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। সবশেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দোয়া কমনা করেছেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

1

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

2

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

3

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

4

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

5

লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সু

6

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

7

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

8

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

9

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

10

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

11

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

12

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

13

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

14

সরিষাবাড়ীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

15

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

16

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

17

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

18

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

19

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

20