জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে

মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় গত শুক্রবার রাতের ১০ ঘন্টাব্যাপী ভারী বর্ষণে সাধারণ মানুষদের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা সদরের পৌর এলাকায় নতুন ড্রেনের কাজ চলমান থাকার কারণে হঠাৎ এই বর্ষণের পানি নিষ্কাশন না হয়ে বসতবাড়ি অফিস দোকানপাট চলাচলের রাস্তা ডুবে গেছে। ফলে পৌরবাসী চরম ভোগান্তিতে পড়েছে। রেললাইন বৃষ্টির পানিতে তো নিয়ে যাওয়ার কারণে শনিবার সকাল ছ'টার বনলতা ট্রেনটি সকাল আটটায় ছেড়ে গেছে তাও আবার পানির উপর দিয়ে ধীরগতিতে। সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে পুকুরটুলি যাওয়ার রাস্তাটি পানিতে ডুবে গেছে। বর্তমানে রাস্তাটি পানির নিচে অবস্থান করছে। এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের সুদৃষ্টি কামনা করেছেন। বারঘরিয়ার দৃষ্টিনন্দন পার্কটি ব্যবসায়ীদের নিকট থেকে দখলমুক্ত হলেও বৃষ্টির কারণে একটি নিম গাছসহ বসার জায়গা ভেঙে নেমে গেছে মহানন্দা নদীতে।
চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়ন সহ শিবগঞ্জ উপজেলার ধাইনগর  ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার সরিষা, পেয়াজ, রসুন সহ ইত্যাদি ফসল বিনষ্ট হয়ে কৃষকেরা দিশাহারা হয়ে পড়েছে। বৃষ্টির কারণে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপির চার নম্বর ওয়ার্ডে পাগলা নদীর ধার দিয়ে লছমানপুর যেতে একটি ব্রিজ শনিবার সকালে ভেঙে গেছে। শিবগঞ্জ পাকা ইউনিয়নের সরদার পাড়ার একটি জামে মসজিদ বৃষ্টির কারণে নদীতে নেমে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ, শান্তিমোড় ,বাতেনখার মোড়, পুরাতন বাজার, উদায়নমোড়, নিউমার্কেট সহ অনেক স্থানের ঘরবাড়ি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রাবাস ও রাস্তায় পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে নালা ব্যবস্থা না থাকায় ও  অপরিকল্পিত নগরায়নের ফলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। মেশিনের মাধ্যমে পানিস কখনো কাজ চলছে বলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন ।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কয়েকটি স্থানে ড্রেনের কাজ চলমান থাকায় হঠাৎ বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের কাজগুলি শেষ হলেই জনবদ্ধতা থাকবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

1

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

2

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

3

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

4

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

5

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

6

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

7

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

8

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

9

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

10

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

11

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

12

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

13

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

14

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

15

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

16

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

17

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

18

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

19

কৃষিতে বিপ্লব

20