জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান 

 দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ছামিতন বাজার স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “এস. এম. জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্ট”-এর বর্ণাঢ্য ফাইনাল খেলা।
খেলার প্রধান অতিথি ছিলেন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত, আগামী দিনের বিএনপি এমপি পদপ্রার্থী ও জননেতা এস. এম. জাকারিয়া বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম।
এসময় আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াহেদুল ইসলাম, মোঃ হাজি শওকত মাহমুদ, মোস্তফাপুর ইউনিয়নের কৃষক দলের সহ-সভাপতি মোঃ আজিজার রহমান, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে হাজারো দর্শকের ঢল নামে। ফাইনাল খেলা ছিল রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এস. এম. জাকারিয়া বাচ্চু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। খেলাধুলা আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনকে শক্তিশালী করে।” তিনি ভবিষ্যতে এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

1

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

2

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

3

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

4

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

5

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

6

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

7

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

8

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

9

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

10

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

11

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

12

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

13

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

14

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

15

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩

16

মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

17

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

18

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্

19

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

20