পুলক শেখ
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পাথর মেরে নৃশংস হত্যা: ছাত্রদলের নেতাকর্মীদের পদত্যাগ

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) সংলগ্ন এলাকায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটের কাছে রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটলেও শুক্রবার (১১ জুলাই) ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।


নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ডের ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করে আসছিলেন। ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত জনি ও মঈনসহ পাঁচজনকে আটক করেছে।

এ ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ, নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এর জেরে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগ করছেন। এখন পর্যন্ত সারা দেশে আটজন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ব্যক্তিগত ফেসবুক পোস্টে আবেগঘন বার্তায় পদত্যাগের ঘোষণা দেন। তিনি লিখেছেন, “জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে এই দলের সঙ্গে জড়িত ছিলাম। ব্যক্তিগত কারণে আমি সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।” তিনি আরও বলেন, “যেদিন প্রকৃতি স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণের ডাক আসবে, আমি মিছিলের অগ্রভাগে থাকবো।”

একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত, মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া, গোপালগঞ্জ মেডিকেল কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান, সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখার কর্মী মোহাম্মদ আবু সায়ীদ এবং সিলেটের চুনারুঘাটের রানীগাঁও শাখার সহ-সভাপতি আরিফুল ইসলাম ইমরুলও পদত্যাগ করেছেন।

এ ঘটনায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতারা দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

1

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

2

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

3

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

4

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

5

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

6

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

7

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

8

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

9

গলাচিপার চর বাংলায় খাস খাজনা প্রদানকৃত জমি জবরদখলের অভিযোগে

10

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

11

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

12

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

13

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

14

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

15

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন

16

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

17

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

18

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

19

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

20