জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার গণসংবর্ধনা

 
মোঃ শরিফুল ইসলাম 

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে কাজিপুর উপজেলা চৌরাস্তায় স্থানীয় জনগণের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করে।
 সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে
বক্তব্য রাখেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী  সেলিম রেজা, এসময় তিনি বলেন, কাজিপুরবাসীর দোয়া ও ভালোবাসার সঙ্গে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পুরস্কার হিসেবে দল আমাকে এবার এমপি পদে মনোনয়ন দিয়েছে। এজন্য বিএনপির হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞ। এছাড়া এই আসনের আপামর জনগণকে ধন্যবাদ জানাই।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমার সঙ্গে জেলার নেতা নাজমুল হাসান তালুকদার রানা ও দেশের নামকরা শিল্পী কনকচাঁপা ছিলেন। সব বিষয় বিবেচনায় নিয়ে দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখন আর কোনো বিভেদ নেই। সবাই একসাথে নির্বাচনের মাঠে কাজ করবো। তবেই ৫৪ বছরের কাজিপুরের ইতিহাস পাল্টানো সম্ভব হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজয় নিশ্চিত করতে হলে আপনারা সবাই যে যার অবস্থান থেকে ‘ধানের শীষ’ প্রতীককে ভোটে সমর্থন করার জন্য মাঠে নামবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম।
সংবর্ধনায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের পক্ষ থেকে সেলিম রেজাকে ফুল দিয়ে বরণ করা হয়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

1

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

2

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

3

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

4

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

5

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

6

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

7

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

8

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল

9

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

10

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

11

১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফ

12

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

13

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

14

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

15

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

16

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, আহত ১

17

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

18

ঘাটে ফেরি ভেড়াতে নদের খনন কাজে এলাকাবাসীর ক্ষোভ

19

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

20