জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযোগ

 মোঃ মশিউর রহমান

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে রবিবার (৯ নভেম্বর) বিকেলে এক বিশাল গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে আমবাড়ী হাট থেকে শুরু হওয়া একটি মোটরসাইকেল র‌্যালি পার্বতীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজারে গণসংযোগ চালায়। র‌্যালিটি হাবড়া চৌপথী বাজার, ভবানীপুর বাজার, কালিকাপুর বাজার, ডাঙ্গার হাট, দুর্গাপুর বাজার, নয়া বাজার ও খোলাহাটি বাজারসহ আশপাশের এলাকায় গিয়ে লিফলেট বিতরণ করে।
গণসংযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে লিফলেটের মাধ্যমে তুলে দেওয়া হয়। স্থানীয় জনগণকে বিএনপির জাতীয় পুনর্গঠন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয় এবং দলের পক্ষে সমর্থন আহ্বান জানানো হয়।
এ সময় পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্লোগান, মাইক প্রচারণা ও সরাসরি জনগণের সঙ্গে আলাপের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি, আরাফাত রহমান সংসদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক, এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সংগ্রামী আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম
নেতৃবৃন্দ বলেন, “এস. এম. জাকারিয়া বাচ্চু দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাসী থেকে জনগণের পাশে কাজ করে যাচ্ছেন। তৃণমূলের মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করবেন।”
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

1

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

2

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

3

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

4

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

5

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

6

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

7

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

8

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

9

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

10

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

11

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

12

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

13

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

14

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

15

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

16

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

17

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

18

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

19

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

20