Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচির উদ্বোধন

মোঃ মশিউর রহমান 
দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর নিবন্ধনের আওতায় ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় দিনাজপুর পৌরভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাটারিচালিত অটোচালকদের হাতে ডিজিটাল নম্বর প্লেট তুলে দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “প্রতিযোগিতা নয়, সবার আগে যাত্রীদের নিরাপত্তার কথা ভাবতে হবে। সবাইকে নিয়ম মেনে ও শৃঙ্খলার সঙ্গে যানবাহন পরিচালনা করার আহ্বান জানাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ইসলাম খান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবর রহমান, বিআরটিএ দিনাজপুর দপ্তরের প্রতিনিধি, দিনাজপুর ট্রাফিক পুলিশের প্রতিনিধিসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটারিচালিত অটোবাইক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কার্যক্রম চালু হওয়ায় পৌর এলাকায় ব্যাটারিচালিত অটোর নিবন্ধন, নিয়ন্ত্রণ ও যাত্রী নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

1

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

2

শ্রীমঙ্গলে ধানক্ষেতে সাপ আতঙ্ক

3

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

4

দরিদ্রদের মাংস গেল কার পাতে

5

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

6

জয়পুরহাট ১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনা

7

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

8

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

9

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

10

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

11

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

12

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

13

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

14

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

15

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

16

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

17

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

18

পিতার ভুলে পুত্রের মৃত্যু

19

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

20