সানজিদুল হক ,সাতক্ষীরা
উচ্ছ্বাস ও ক্রীড়ামুখর পরিবেশে পাটকেলঘাটা স্পোর্টিং ক্লাবের আয়োজনে “৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকাল চারটায় পাটকেলঘাটা বলফিল্ড মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা জাসাস সদস্য সচিব মোহাম্মদ রায়হান হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আল-আমিন হোসেন শিমল, সাধারণ সম্পাদক তুহিন সরদার, আবু হাসান, শেখ আব্দুল্লাহ, হারুনার রশিদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আদনান হোসেন, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও সানজিদুল হক সহ অন্যান্য ছাত্রনেতারা।খেলার সার্বিক পরিচালনা করেন ইকবাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মারুফ হোসাইন।দিনের খেলায় যুগিপুকুর ফুটবল একাদশ চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে তালা ফুটবল একাদশকে ৩–০ গোলে হারিয়ে বিজয়ী হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ রিজভী আহমেদ বলেন,খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। পাটকেলঘাটা স্পোর্টিং ক্লাবের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও তরুণদের খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনে উৎসাহিত করব।”