জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী চুন্নুর মোরগ

 
 মোঃ মানসুরুল হক রবিন

 কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে ধানের শীষ পেলেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম। বুধবার (২১ জানুয়ারী) রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে তিনি ধানের শীষ প্রতীক পেয়েছেন। প্রতীক ঘোষনার পরপরই বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সবাইকে সাথে নিয়ে এলাকার রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক কিশোরগঞ্জ ও হোসেনপুর গঠনে সক্রিয় দায়িত্ব পালন করবেন। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৮ জন। এদের মধ্যে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামকে প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়ার পর মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে মশাল মিছিল,মানববন্ধন,ও প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। কিন্তু এতে কোনো প্রতিকার মেলেনি। তবুও বিএনপির চার হেভিওয়েট নেতা মনোনয়ন পত্র দাখিলের পর তিন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। গত মঙ্গলবার তিন প্রার্থীর মধ্যে সাবেক এমপি মাসুদ হিলালী, ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু রেজাউল করিম খান চুন্নু মনোনয়ন প্রত্যাহার করেননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোরগ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

1

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

2

ঝালকাঠি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

3

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

4

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

5

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

6

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

7

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

8

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

9

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

10

ভূরুঙ্গামারীতে সৎ যুবকের দৃষ্টান্ত

11

এমইউজে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে কয়রা উপজেলা প্রেসক্লাবের থ

12

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

13

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

14

নারী নির্যাতন প্রতিরোধে সরিষাবাড়ীতে দিনব্যাপী কর্মশালা

15

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

16

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

17

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

18

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

19

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

20