জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা অনুষ্ঠিত

এসএম শাহাদাত 

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে কালিগঞ্জে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১ নভেম্বর সকাল ৯ টায় উপজেলার বড় ভাড়া শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় খেলার আয়োজন করে ব্রেকিং দ্য সাইলেন্স।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বড় ভাড়া শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ব্রেকিং দা সাইলেন্স ম্যানেজার প্রোগ্রাম শরিফুল ইসলাম, টিডি এইচ প্রজেক্ট অফিসার রাজ দেবনাথ,meal স্পেশালিস্ট তৌফিকুল ইসলাম, hr and admin অফিসার ক্লাইমেট সেতু মন্ডল প্রমুখ। 
ফুটবল খেলায় প্রথমে  অংশগ্রহণ করে ভাড়া শিমলা নারী দল বনাম পশ্চিম নারায়ণপুর নারী দল খেলায় গোলশূন্য ড্রো হাওয়ায়  পশ্চিম নারায়ণপুর নারী দল টাইব্রেকারের মাধ্যমে ভাড়া শিমলা নারী দলকে হারিয়ে জয়লাভ করেন।
পরে ঐ মাঠে ভাড়া শিমলা পুরুষ দল বনাম পশ্চিম নারায়ণপুর পুরুষ দল খেলায় অংশগ্রহণ করে খেলায় গোলশূন্য ড্র হওয়ায় 
টাইব্রেকারের মাধ্যমে ভাড়া শিমলা  পুরুষ দলকে পরাজিত করে পশ্চিম নারায়ণপুর পুরুষ দল জয়লাভ করে।সমগ্র খেলাটি  পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স মাস্টার কোর্স  তাপস কুমার সরকার ও সহকারি শাহাদাত হোসেন ও মাসুম হোসেন, ধারাভাষ্যে ব্রেকিং দ্য সাইলেন্স mhpss অফিসার বিল্লাল হোসেন। প্রধান অতিথি উপস্থিত থেকে খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। একই দিনে বিকাল ৩ টার সময় মথুরেশপুর ইউনিয়নে দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে ফুটবল খেলায় প্রথমে  অংশগ্রহণ করে ছনকা নারী দল বনাম চিংড়া  নারী দল খেলায় গোলশূন্য ড্রো হাওয়ায় ছনকা নারী দল টাইব্রেকারের মাধ্যমে চিংড়া নারী দলকে হারিয়ে জয়লাভ করেন।পরে ঐ মাঠে বসন্তপুর পুরুষ দল বনাম ছনকা পুরুষ দল খেলায় অংশগ্রহণ করে খেলায় গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ছনকা  পুরুষ দলকে পরাজিত করে বসন্তপুর পুরুষ দল জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খেলার উদ্বোধন করেন ও উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।আয়োজনে মেয়েশিশুদের অংশগ্রহণে একাধিক দলীয় খেলা ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা, নেতৃত্ব, সম্মানবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ তৈরি হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা গড়ে ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে গঠনমূলক পথে পরিচালিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

1

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

2

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

3

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য মিনি পার্ক

4

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

5

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

6

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

7

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

8

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

9

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

10

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

11

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

12

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

13

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

14

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

15

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

16

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

17

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

18

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

19

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী

20